ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায় : আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়। তারা ক্ষমতায় গেলে দেশ বিরানভূমি হয়ে যাবে। তাদের কোনো কথায় আপনারা কান দেবেন না। শনিবার (১২ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। উপজেলা পরিষদ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।


বিএনপির তত্ত্বাবধায়ক সরকার চাওয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, নির্বাচন কমিশন নিয়ে আইন করার পর তারা বললেন- এই আইনে হবে না। তাদের তত্ত্বাবধায়ক সরকার লাগবে। তত্ত্বাবধায়ক সরকারের ইতিহাস আর বিএনপির বেআইনি কার্যক্রমের ইতিহাস এক।


আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার। বক্তব্য দেওয়ার সময় আল-মামুন সরকার অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়।


স্বাগত বক্তব্য দেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক পৌরমেয়র মো. তাকজিল খলিফা কাজল।

ads
ads
ads

Our Facebook Page

↑